ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‎​পিরোজপুর প্রতিনিধি:
‎
‎পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎​ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কদমতলা বাজারে ইউনিয়ন বিএনপি, সহযোগী সংগঠন ও স্থানীয় সাধারণ মানুষের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
‎​কদমতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা ও ইউপি সদস্য মোঃ রিয়াজ হোসেন উজ্জ্বল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মোল্লা।
‎​কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন কদমতলা বাজার কমিটির সভাপতি মহসিন মোল্লা, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব সেন ও নারী প্রতিনিধি সুমি আক্তার।
‎​মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ ভিত্তিহীন মামলায় তাঁদের জনপ্রিয় দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
‎​মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

খাঁটি দুধ বিজ্ঞাপন

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

Read More »

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞাপন Google

Read More »

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন পিরোজপুর প্রতিনিধি: বিজ্ঞাপন Google News Follow Banner সংবাদ৩১

পিরোজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

​পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ​পিরোজপুর: ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ডেঙ্গু