ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ পিরোজপুর পৌরসভার মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সচিব (পরিকল্পনা -১) স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়। পৌরসভার প্রশাসক মো. মাহমুদুর রহমান মামুন -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, পৌর সভার নির্বাহী প্রকৌশলী ধ্রুবচন্দ্রলাল বনিক, পিরোজপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পজেটিভ পিরোজপুরের সভাপতি। ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিগন এবং নাগরিক সমাজের প্রতিনিধিগন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান বলেন, পিরোজপুর দীর্ঘদিন ধরে অবহেলিত, পিরোজপুরের উন্নয়নে যে সকল বরাদ্দ আসবে প্রাপ্ত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, পিরোজপুরের নাগরিক সমাজকে নিয়ে একটি নাগরিক কমিটি গঠন করতে হবে, যাদের কাজ হবে কাজের গুনগতমান মনিটরিং করা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা। ঠিকাদার যাতে কাজের গুনগত মান খারাপ না করতে পারে সে বিষয় পৌর কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কাজের গুনগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। তিনি পৌরসভার উন্নয়নের স্বার্থে দ্রুত জনবল বৃদ্ধির আশ্বাস দেন। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে অবহেলিত এ জেলার উন্নয়নের বিষয়ে বর্তমান সরকার খুবই আন্তরিক। জেলার সার্বিক উন্নয়নে আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন পৌরবাসিকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়নে একসাথে কাজ করবে। সভায় উপস্থিত সকলেই ইতিমধ্যে পিরোজপুরের নগর উন্নয়নে মোস্তাফিজুর রহমান এর আন্তরিক উদ্যোগের জন্য তাকে কৃতজ্ঞতা জানান। বক্তারা অনুরোধ করেন ব্যক্তি স্বার্থে শহরের টেকসই উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে প্রশাসনের খেয়াল রাখতে হবে।
সভা শুরুর আগে যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান এরই মধ্যে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের স্থান পরিদর্শন করেন এবং চলমান কাজের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে কাজের গুণগত ধারা শতভাগ অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
খাঁটি দুধ বিজ্ঞাপন

পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন মাস্টার হুমায়ুন কবির সরদার

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন তরুণ সমাজকর্মী ও শিক্ষক নেতা মাস্টার

Read More »

পিরোজপুরে তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার ২৪ শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআন পাঠের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে পিরোজপুরের তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন বিভাগের দ্বিতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থী। শহীদ আল্লামা দেলাওয়ার

Read More »

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞাপন Google