ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

রূপালী ব্যাংকের ঋণপ্রবাহ ২০ শতাংশ বাড়ানোর নির্দেশ

বরিশাল প্রতিনিধি:

দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সিএমএসএমইসহ বিভিন্ন খাতে ঋণপ্রবাহ অন্তত ২০ শতাংশ বাড়ানোর নির্দেশ দিয়েছেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। একই সঙ্গে খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া এবং ক্যাশলেস লেনদেন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বরিশালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে ব্যাংকের ঋণ কার্যক্রম আরও গতিশীল করতে হবে। বিশেষ করে সিএমএসএমই খাতে ঋণপ্রবাহ বাড়ানোর পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে ‘রূপালী ক্যাশ’, ‘রূপালী ই-ব্যাংকিং’ ও ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে লেনদেন বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ ঋণের ঝুঁকিভিত্তিক সম্পদ কমাতে যথাযথভাবে ক্রেডিট রেটিং সম্পন্ন করার নির্দেশনা দেন। পাশাপাশি ঋণের সিবিএস ডাটাবেজে যোগ্য জামানতের সঠিক মূল্য সংযোজন এবং নিয়ম অনুযায়ী সিআইবি রিপোর্ট করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, ১৮০ দিনের কর্মসূচির আওতায় সুদবিহীন ও স্বল্প সুদবাহী আমানত সংগ্রহ, নতুন হিসাব খোলা, বাংলা কিউআর অনবোর্ডিং, বৈদেশিক রেমিট্যান্স আহরণ এবং শ্রেণিকৃত ঋণ আদায়সহ বিভিন্ন ব্যবসায়িক সূচকে বরিশাল বিভাগ অগ্রগতি অর্জন করেছে।

বছরের অবশিষ্ট সময়ে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় পটুয়াখালী জোনের জোনাল ম্যানেজার মো. মনজুর হোসেন, বরিশাল জোনের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, ভোলা জোনের জোনাল ম্যানেজার সনৎ কুমার সাহা ও পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার মো. এনামুল হকসহ বিভাগীয় কার্যালয়, জোনাল অফিস, বিভিন্ন কর্পোরেট শাখার নির্বাহী, শাখা ব্যবস্থাপক ও উপশাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

খাঁটি দুধ বিজ্ঞাপন

পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন মাস্টার হুমায়ুন কবির সরদার

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন তরুণ সমাজকর্মী ও শিক্ষক নেতা মাস্টার

Read More »

পিরোজপুরে তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার ২৪ শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআন পাঠের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে পিরোজপুরের তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন বিভাগের দ্বিতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থী। শহীদ আল্লামা দেলাওয়ার

Read More »

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞাপন Google