ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খালের আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকার কাজীবাড়ি খালে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। কর্মসূচির অংশ হিসেবে খালের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি শহর ও আশপাশের এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পৌর প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পিরোজপুর পুলিশ লাইন সড়কের পাশের এই খালটি একসময় নৌযান চলাচলের গুরুত্বপূর্ণ পথ ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে খালটির যথাযথ পরিচর্যা না হওয়ায় এটি ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে।

অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কবরস্থানের সামনে থেকে পুলিশ লাইন পর্যন্ত খালের অংশটি পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে পিরোজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদুর রহমান মামুন উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক শেখ, সাধারণ সম্পাদক বাহাদুর শেখ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সিকদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মনির শেখ ও মহসিন শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পিরোজপুরে এর আগে জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন, সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালিত হয়েছে।

খাঁটি দুধ বিজ্ঞাপন

পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন মাস্টার হুমায়ুন কবির সরদার

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন তরুণ সমাজকর্মী ও শিক্ষক নেতা মাস্টার

Read More »

পিরোজপুরে তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার ২৪ শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআন পাঠের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে পিরোজপুরের তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন বিভাগের দ্বিতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থী। শহীদ আল্লামা দেলাওয়ার

Read More »

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞাপন Google