ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ, তীব্র প্রতিবাদ ছরোয়ার হোসেন হাওলাদারের

সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজে নিজের সম্পর্কে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. ছরোয়ার হোসেন হাওলাদার।

রোববার (৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

বিবৃতিতে ছরোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘পিরোজপুর স্টোরিজ’ ও ‘পিরোজপুর নিউজ’ নামের ফেসবুক পেজে তার বাড়ি থেকে ইয়াবা ও বিদেশি শাড়ি উদ্ধারের পাশাপাশি একটি ট্রলার ছাড়িয়ে দেওয়ার বিষয়ে যে ফটোকার্ড ও তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও মনগড়া।

তার দাবি, প্রকাশিত এসব তথ্যের সঙ্গে তার কিংবা বিএনপির কোনো নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব তথ্য প্রচার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, যে স্থান থেকে ট্রলারটি আটক করা হয়েছে, সেখান থেকে তার বাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটার।

ছরোয়ার হোসেন হাওলাদার বলেন, কোনো তথ্যের সত্যতা যাচাই না করে এ ধরনের সংবাদ বা ফটোকার্ড প্রচার করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তিনি এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বস্তরের মানুষ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে ফেসবুক পেজ দুটির পক্ষ থেকে প্রকাশিত তথ্যের উৎস বা এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ফলে প্রকাশিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি

খাঁটি দুধ বিজ্ঞাপন

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন রাসেল

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল। এ সময় তিনি

Read More »

পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন মাস্টার হুমায়ুন কবির সরদার

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন তরুণ সমাজকর্মী ও শিক্ষক নেতা মাস্টার

Read More »

পিরোজপুরে তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার ২৪ শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআন পাঠের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে পিরোজপুরের তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন বিভাগের দ্বিতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থী। শহীদ আল্লামা দেলাওয়ার

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের