ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

পিরোজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

​পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬

​পিরোজপুর: ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় শহরজুড়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অভিযান চলাকালে জেলা শহরের বিভিন্ন রাস্তার পাশে জমে থাকা পানি অপসারণ, নালা-খাল পরিষ্কার এবং জমা আবর্জনা ও আগাছা পরিষ্কার করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। এর মাধ্যমে ডেঙ্গুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করা হয়।

​এই অভিযানে পিরোজপুরের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সরাসরি অংশ নেন।

​অভিযান শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যক্তিগত সচেতনতা। প্রতিটি নাগরিককে তাদের নিজ নিজ বাসাবাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে বাসাবাড়ির ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত প্লাস্টিক পাত্র কিংবা টায়ারে যাতে কোনোভাবেই ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার তাগিদ দেওয়া হয়।

​জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

খাঁটি দুধ বিজ্ঞাপন

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

Read More »

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞাপন Google

Read More »

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন পিরোজপুর প্রতিনিধি: বিজ্ঞাপন Google News Follow Banner সংবাদ৩১

​পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ​পিরোজপুর: ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ডেঙ্গু