ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

নওগাঁ থেকে মাছ খালাস শেষে ফেরার পথে বগুড়ায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৪

কাহালুর কাজীপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যান

বগুড়ার কাহালু উপজেলায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী লুৎফর রহমান (৫০)। বাকি তিনজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ থেকে মাছ পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান নওগাঁয় মাছ খালাস করে বগুড়ার দিকে ফিরছিল। একই সময়ে বিপরীত দিক থেকে বগুড়া থেকে নওগাঁগামী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়ক দিয়ে যাচ্ছিল।

যাত্রাপথে পিকআপটি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক, তাঁর সহকারীসহ পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি বাকি তিনজনের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খাঁটি দুধ বিজ্ঞাপন

পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন মাস্টার হুমায়ুন কবির সরদার

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন তরুণ সমাজকর্মী ও শিক্ষক নেতা মাস্টার

Read More »

পিরোজপুরে তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার ২৪ শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআন পাঠের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে পিরোজপুরের তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন বিভাগের দ্বিতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থী। শহীদ আল্লামা দেলাওয়ার

Read More »

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞাপন Google