নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুর জেলা, থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের সাথে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় পিরোজপুরের তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন বিষয় এবং বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান তুলে ধরেন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে অধ্যক্ষ আলমগীর হোসেন, নজরুল ইসলাম খান, সাইদুল ইসলাম কিসমত, রুহুল আমিন দুলাল এবং কামরুজ্জামান চানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বৈঠকে পিরোজপুর জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া, প্রত্যাশা এবং সামগ্রিক সাংগঠনিক অবস্থা বিস্তারিতভাবে মহাসচিবের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি, আগামী দিনে দলীয় কার্যক্রমকে আরও বেশি শক্তিশালী, সুসংহত ও গতিশীল করে তোলার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
Google News অনুসরণ করুন



