ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

পিরোজপুরের সব খাল পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত করা হবে: জেলা প্রশাসক

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের সব খাল পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সাঈদ। একই সঙ্গে খাল ভরাট ও অবৈধ দখলকারীদের স্বেচ্ছায় দখল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

শনিবার (১৯ সেপ্টেম্বর) পিরোজপুর পৌরসভার ২ ও ৪ নম্বর ওয়ার্ডে জেলা প্রশাসনের আয়োজনে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি চলাকালে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অভিযানকালে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পর্যায়ক্রমে জেলার সব খাল অবৈধ দখলমুক্ত করা হবে। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ কার্যক্রম সফল করতে পিরোজপুরবাসীর আন্তরিক সহযোগিতা এবং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি।

খাল দখল ও ভরাটকারীদের সতর্ক করে জেলা প্রশাসক বলেন, যারা খাল ভরাট করেছেন, অবৈধভাবে দখল করেছেন কিংবা অন্য কোনোভাবে খালের স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাদের নিজ উদ্যোগে ও স্বেচ্ছায় অবৈধ দখল সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় সরকারি আইন ও বিধি অনুযায়ী খালগুলো দখলমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনবোধে অবৈধ দখলদার ও খাল ভরাটকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচিতে স্থানীয় সরকার, পিরোজপুরের উপ-পরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মোঃ মাহমুদুর রহমান মামুন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইফতেখারুল ইসলাম শামীমসহ জেলা, উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাঁটি দুধ বিজ্ঞাপন

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

Read More »

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞাপন Google

Read More »

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন পিরোজপুর প্রতিনিধি: বিজ্ঞাপন Google News Follow Banner সংবাদ৩১

পিরোজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

​পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ​পিরোজপুর: ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ডেঙ্গু