ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি:

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি বিক্রি করে ক্রেতাকে দখল না দিয়ে উল্টো একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার অভিযোগ উঠেছে মোঃ মানিক মাতুব্বর (৫৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে মানিক মাতুব্বরের করা সাম্প্রতিক সংবাদ সম্মেলনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ভুক্তভোগী ও মো: ইদ্রিস হোসেন (৪০)।

​লিখিত সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪ নং দাউদখালী ইউনিয়নের ও ৯নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামের মৃত কাসেম আলী মাতুব্বরের ছেলে মানিক মাতুব্বর বিভিন্ন সময়ে সাফ কবলা দলিল মূলে (দলিল নম্বর যথাক্রমে ৩০০২/৮৭, ৪৭০৬/৯০, ৩৯১৯/৮৩) সর্বমোট ৯৫ শতাংশ জমি সুলতান মাতুব্বর গং-এর কাছে বিক্রি করেন। তবে জমি বিক্রির পর ক্রেতাকে দখল না বুঝিয়ে দিয়ে বিভিন্ন সময়ে এমপি-২৪/২০১৪, এমপি-১৩০/২০১৫, এমপি-২৭০/২০২৫, ২৭৩/২০২৫, ৪৯/২০২৬-সহ অসংখ্য মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন।

​অভিযোগে উল্লেখ করা হয়, এসব বিরোধ নিষ্পত্তির জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আশরাফুর রহমান, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সেলিম মাতুব্বর, বাজার বণিক সমিতির সভাপতি এবং ৪নং দাউদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ (সাবু)-এর সমন্বয়ে একাধিক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে মানিক মাতুব্বরকে জমির দখল বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হলেও তিনি তা অমান্য করে পিরোজপুর-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য এবং সার্কেল এসপি সাহেবের কাছে মিথ্যা অভিযোগ করেন। বর্তমানে সার্কেল এসপির নির্দেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন।

​সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মানিক মাতুব্বর জমি বুঝিয়ে না দিয়ে স্থানীয় কিছু কুচক্রী মহলের সহায়তায় ৭ ধারা, চাঁদাবাজিসহ নানা ধরণের মিথ্যা মামলা দিয়ে জমি গ্রহীতাদের হয়রানি করে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে জমি জালিয়াতি ও একাধিক বিয়ে সংক্রান্ত বিভিন্ন অনৈতিক কাজের মাধ্যমে সামাজিক অস্থিরতা ও ক্ষোভ সৃষ্টির অভিযোগ তুলে ধরা হয়।

​ভুক্তভোগী মোঃ ইদ্রিস হোসেন (৪০) জানান, গত ৫ই অক্টোবর ২০২৬ তারিখে মানিক মাতুব্বর মঠবাড়িয়া প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে সত্য গোপন করে এবং তার নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছেন। ইদ্রিস হোসেন উক্ত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, তিনি কোনো অপরাধ বা অপপ্রচারের সাথে যুক্ত নন।

​তিনি আরও জানান, মানিক মাতুব্বরের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে জমি গ্রহীতাদের জমি বুঝিয়ে দেওয়া এবং মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি জানাচ্ছেন। এ বিষয়ে তিনি মঠবাড়িয়া উপজেলার সংশ্লিষ্ট প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পিরোজপুর জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্যের জরুরি ও সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

খাঁটি দুধ বিজ্ঞাপন

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

Read More »

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞাপন Google

Read More »

পিরোজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

​পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ​পিরোজপুর: ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ডেঙ্গু

Read More »

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞাপন Google

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন পিরোজপুর প্রতিনিধি: বিজ্ঞাপন Google News Follow Banner সংবাদ৩১