নিজস্ব প্রতিবেদক:
পবিত্র কোরআন পাঠের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে পিরোজপুরের তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন বিভাগের দ্বিতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থী। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর হাতে গড়া এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করা হয়েছে।
Google News অনুসরণ করুন
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন কমপ্লেক্সের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শওকত আলী খানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থী পবিত্র কোরআন পাঠের প্রাথমিক শিক্ষা গ্রহণ ও সবক প্রদান কার্যক্রমে অংশ নেয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।



