ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন রাসেল

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল। এ সময় তিনি পূজার্থী, মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি ওয়ার্ডের রাজারহাট বাজার, পালপাড়া ও উত্তরপাড়া এলাকার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপগুলোতে পৌঁছালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজার্থীরা তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে ফেরদৌস ওয়াহিদ রাসেল মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি পূজার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন বিষয়ে কথা শোনেন।

এ সময় উপস্থিত সুধীজনের উদ্দেশে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আবহমানকাল ধরে বাংলাদেশে সকল ধর্মের মানুষ পরম সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই সুদৃঢ় ঐতিহ্যকে আমাদের যেকোনো মূল্যে সমুন্নত রাখতে হবে।”

তিনি আরও বলেন, “৪ নম্বর ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও তাঁদের সেবায় নিয়োজিত থাকতে চাই।”

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে মতবিনিময়ের এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তাঁরা উৎসবের সময় পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেওয়ায় কাউন্সিলর পদপ্রার্থী ফেরদৌস ওয়াহিদ রাসেলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খাঁটি দুধ বিজ্ঞাপন

পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন মাস্টার হুমায়ুন কবির সরদার

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন তরুণ সমাজকর্মী ও শিক্ষক নেতা মাস্টার

Read More »

পিরোজপুরে তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার ২৪ শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআন পাঠের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে পিরোজপুরের তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন বিভাগের দ্বিতীয় শ্রেণির ২৪ জন শিক্ষার্থী। শহীদ আল্লামা দেলাওয়ার

Read More »

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

Read More »

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন রাসেল

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল। এ সময় তিনি