পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশ-জনগণের সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। […]