ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু
সাম্প্রতিক সার্চ

পিরোজপুরে গাজী নুরজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের স্মরণসভা ও দোয়া

স্মরণসভা

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গাজী নুরজ্জামান বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এবং মরহুম গাজী নুরজ্জামান বাবুলের সন্তান ও বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন।

বক্তারা স্মরণসভায় গাজী নুরজ্জামান বাবুলের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড, মহান মুক্তিযুদ্ধে ভূমিকা এবং পিরোজপুরের মানুষের জন্য তাঁর বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য যারা নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করেছেন, তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। প্রবীণ ও প্রয়াত নেতাদের রাজনৈতিক আদর্শ, কর্মজীবন ও অবদান স্মরণ করার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারে বলেও উল্লেখ করেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, গাজী নুরজ্জামান বাবুলের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড স্মরণ করার পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

স্মরণসভা শেষে মরহুম গাজী নুরজ্জামান বাবুলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

খাঁটি দুধ বিজ্ঞাপন

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মাসব্যাপী সচেতনতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

জেলা প্রতিনিধি: পিরোজপুরে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাসব্যাপী ব্যাপক সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ ও মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পিরোজপুর জেলা পরিষদ। ​৩ সেপ্টেম্বর

Read More »

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‎​পিরোজপুর প্রতিনিধি: ‎ ‎পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি ও মামলা

Read More »

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর প্রতিনিধি:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞাপন Google News Follow Banner সংবাদ৩১ এর সর্বশেষ

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞাপন Google News Follow