ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু
সাম্প্রতিক সার্চ

জলের বুকে সতেজ মেলা: বেলুয়ার শান্ত নদীতে শত বছরের ভাসমান হাট

‎​পিরোজপুর প্রতিনিধি :
‎ভোরের আলো ফোটার আগেই পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈঠাকাটার বেলুয়া নদী ও তার শাখা খালের শান্ত জলরাশিতে ভেসে ওঠে শত শত ডিঙি নৌকা। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসে শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী হাট। হাটের দিনগুলোতে কোনো নৌকায় পলিমাটি মাখানো সতেজ আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁচা পেঁপে, আমড়া ও নারিকেল; কোনোটিতে সারিবদ্ধভাবে সাজানো করোল্লা, কাঁকরোল, আখ, পানি কচু ও কচুর লতি। আবার কোনো নৌকায় ঝুলছে টাটকা শসা, কাঁচা কলা, ঝিঙ্গা, রেখা (চিচিঙ্গা), বিল থেকে তোলা তাজা শাপলা, লালশাক, পুঁইশাকসহ নানাবিধ ফলমূল ও হরেক রকমের শাক-সবজির চারা। বিক্রেতাদের হাঁকডাক আর কেনাবেচার ব্যস্ততায় সূর্য ওঠার আগেই মুখরিত হয়ে ওঠে বৈঠাকাটার ঐতিহাসিক এই ভাসমান বাজার।

‎​স্থানীয় কৃষক নজরুল ইসলাম বলেন, “শনি ও মঙ্গলবার হাটবারের দিন রাত পোহানোর আগেই বিলের ধাপ থেকে টাটকা সবজি, ঝিঙ্গা, রেখা ও বিলের শাপলা কেটে ডিঙি নৌকায় তুলে বেলুয়া নদীতে নিয়ে আসি। কোনো রাসায়নিক ছাড়াই একদম প্রাকৃতিকভাবে এই সবজি চাষ হয় বলে হাটে আসার সাথে সাথেই পাইকাররা কিনে নেন।

‎ পরিশ্রম বেশি হলেও সরাসরি হাটে এনে ফসল বিক্রি করতে পেরে আমরা ন্যায্য দাম পাই।”

‎​ঐতিহ্যবাহী এই ভাসমান বাজারের ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন বলেন, “আমাদের পূর্বপুরুষদের আমল থেকেই বেলুয়া নদীর বুকে এই ভাসমান হাট দেখে আসছি। সময়ের সঙ্গে সঙ্গে এই বাজারের পরিধি ও খ্যাতি দুটোই বেড়েছে। নদী ও খালের জলে দূর-দূরান্তের পাইকারদের হাঁকডাক এবং কেনাবেচার এই দৃশ্য শুধু আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তিই নয়, এটি আমাদের নাজিরপুরের ঐতিহ্যের এক পরম অহংকার।”

‎​এই হাটে শুধু শাক-সবজি ও চারা কেনাবেচাই নয়, নজর কাড়ে জলপথের অত্যন্ত মনোরম ও প্রাণবন্ত এক দৈনন্দিন জীবনযাত্রা। ভোরের ঠান্ডা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি—যেকোনো আবহাওয়ায় নদী ও খালে ডিঙি নৌকায় ভাসতে ভাসতেই চলে চা ও গরম নাশতার বিকিকিনি। ছোট নৌকায় ফেরি করে কাচের কাপে গরম চা বিক্রি করছেন চা-বিক্রেতারা। অন্যদিকে বড় কড়াই চাপিয়ে মচমচে গরম ভাজি তৈরি করে বিক্রি করছেন অন্য ব্যবসায়ীরা। দরদাম ও বেচাকেনার ক্লান্তি মেটাতে ছোট ডিঙি ভিড়িয়ে কৃষক, ক্রেতা ও পাইকারেরা নৌকায় বসেই উপভোগ করছেন ধোঁয়া ওঠা গরম চা ও তাজা ভাজি।
‎​বৈঠাকাটার এই ভাসমান হাটে পাইকারি ব্যবসায়ী ফায়জুল হক, মোঃ রাসেল বেপারী বলেন,
‎ সূর্য ওঠার আগেই ট্রলার ও নৌকা নিয়ে প্রস্তুত থাকি। স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু, পেঁপে, করোল্লা, ঝিঙ্গা, রেখা, শাপলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পানি কচু, লতি, কাঁচা কলা, আমড়া, নারিকেল ও রকমারি চারা পাইকারি দরে কিনে নেন। পরবর্তীতে স্থানীয় এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের হাত ঘুরে সংগৃহীত পণ্য ট্রাকে করে চলে যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় আড়তে।
‎​এটি বাংলার আবহমান রূপ ও জীবনসংগ্রামের এক অপরূপ ক্যানভাস। চারপাশের শান্ত জলরাশি, রকমারি সবজিবোঝাই ডিঙি নৌকা আর খালের জলে ভাসমান চা-নাশতার দোকান—সব মিলিয়ে এই হাট প্রতি হাটবারে রূপ নেয় এক অনন্য পর্যটন আকর্ষণে।

‎​স্থানীয় পাইকার ফায়জুল হক মোঃ কুদ্দুস ও রাসেল বেপারীদের মতে, বৈঠাকাটা বাজার থেকে প্রতি হাটে বিপুল অঙ্কের সবজি, ফলমূল ও চারা কেনাবেচা হলেও নদীসংলগ্ন এলাকায় আধুনিক হিমাগার (কোল্ড স্টোরেজ), প্যাকেজিং সুবিধা ও স্থায়ী শেড এখনো গড়ে ওঠেনি। সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক সুবিধা নিশ্চিত করা গেলে নাজিরপুরের এই ঐতিহ্যবাহী ভাসমান হাট জাতীয় অর্থনীতিতে আরও সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারবে

খাঁটি দুধ বিজ্ঞাপন

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মাসব্যাপী সচেতনতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

জেলা প্রতিনিধি: পিরোজপুরে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাসব্যাপী ব্যাপক সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ ও মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পিরোজপুর জেলা পরিষদ। ​৩ সেপ্টেম্বর

Read More »

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‎​পিরোজপুর প্রতিনিধি: ‎ ‎পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি ও মামলা

Read More »

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর প্রতিনিধি:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞাপন Google News Follow Banner সংবাদ৩১ এর সর্বশেষ

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞাপন Google News Follow