ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু
সাম্প্রতিক সার্চ

পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, মাছ অবমুক্ত ও আলোচনা সভা

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর র‍্যালি, মাছ অবমুক্তকরণ, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পিরোজপুর সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

র‍্যালি শেষে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়। এরপর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের রূপালী মৎস্যসম্পদ রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য চাষ নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

খাঁটি দুধ বিজ্ঞাপন

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর প্রতিনিধি:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞাপন Google News Follow Banner সংবাদ৩১ এর সর্বশেষ

Read More »

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞাপন Google News Follow

Read More »

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

পিরোজপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা

পিরোজপুরে চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুর শহরের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় তিনি কাজের অগ্রগতি