ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন

রবিবার (২৭ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশ-জনগণের সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক এস এম সোহেল বিল্লাহ, পিরোজপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ফকিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের সুফল যাতে স্থানীয় জনগণ পেতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে।

তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে-এর মতো কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, অবৈধ অস্ত্রধারী, মাদক সরবরাহকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলার প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রকে আরও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’—এই কথাটি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যক্রমের মাধ্যমে এর বাস্তব প্রতিফলন ঘটানো হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জেলার বিভিন্ন চিহ্নিত সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ ও সংবাদমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করেন।

খাঁটি দুধ বিজ্ঞাপন

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করবে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’

পিরোজপুর প্রতিনিধি: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্জিত গণতন্ত্র রক্ষায় প্রহরীর মতো প্রস্তুত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের

Read More »

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জলাশয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

বিশেষ প্রতিনিধি, পিরোজপুর: ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধনে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার আয়োজনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বিজ্ঞাপন Google

Read More »

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

মঠবাড়িয়ায় জমি বিক্রি করে দখল না দিয়ে মিথ্যা মামলার অভিযোগ: মানিক মাতুব্বরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন পিরোজপুর প্রতিনিধি: বিজ্ঞাপন Google News Follow Banner সংবাদ৩১

পিরোজপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

​পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ​পিরোজপুর: ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ডেঙ্গু