ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু
সাম্প্রতিক সার্চ

পিরোজপুরে ফেরিতে ওঠার সময় কঁচা নদীতে গরুবোঝাই পিকআপ নিমজ্জিত, গরু নিহত

পিরোজপুরের চণ্ডাখালী-টগড়া ফেরিঘাটে কঁচা নদীতে গরুবোঝাই পিকআপ পড়ে যাওয়ার পর মারা যাওয়া একটি গরু।
পিরোজপুরের চণ্ডাখালী-টগড়া ফেরিঘাটে কঁচা নদীতে গরুবোঝাই পিকআপ পড়ে যাওয়ার পর মারা যাওয়া একটি গরু।

​পিরোজপুর প্রতিনিধি:
​সাতক্ষীরা থেকে গরু বিক্রি করে বরগুনা যাওয়ার পথে পিরোজপুরের চরখালী-টগড়া ফেরিঘাটে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কঁচা নদীতে একটি গরুবোঝাই পিকআপ পড়ে যায়। এ সময় পানিতে ডুবে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু মারা গেছে। এই আকস্মিক দুর্ঘটনায় গরুর মালিক ও পিকআপচালক আহত হয়েছেন।
​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ফেরিতে ওঠার চেষ্টা করছিল। গাড়িটির সামনের অংশ ফেরিতে প্রবেশ করলেও পেছনের অংশ বাইরে ছিল। ঠিক সেই মুহূর্তে ফেরিটি চালুর ফলে পিকআপের পেছনের একটি চাকা ফেরি থেকে নিচে নেমে যায়। এতে গাড়িটি ভারসাম্য হারিয়ে সরাসরি কঁচা নদীতে গিয়ে পড়ে।
​দুর্ঘটনার শিকার পিকআপের চালক দাবি করেন, ফেরির দায়িত্বে থাকা এক কর্মীর ইশারা পেয়েই তিনি গাড়িটি ফেরিতে তুলছিলেন। তবে সম্পূর্ণ গাড়িটি ওঠার আগেই ফেরিটি চালিয়ে দেওয়ায় পেছনের চাকা বাইরে চলে যায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটি নদীতে তলিয়ে যায়।
​নদীতে পড়ার পর গরুর মালিক মোহাম্মদ রুবেল এবং চালক বিপ্লব সাঁতরে কোনোমতে তীরে উঠতে সক্ষম হন। তবে সাঁতরে উঠতে পারলেও তারা দুজনই গুরুতর আঘাত পান।
​ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। প্রাথমিকভবে এই দুর্ঘটনার জন্য ফেরি কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ফেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন ad300
Google News Follow Banner
Google News Logo
সংবাদ৩১ এর সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
খাঁটি দুধ বিজ্ঞাপন

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের মাসব্যাপী সচেতনতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

জেলা প্রতিনিধি: পিরোজপুরে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাসব্যাপী ব্যাপক সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ ও মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে পিরোজপুর জেলা পরিষদ। ​৩ সেপ্টেম্বর

Read More »

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‎​পিরোজপুর প্রতিনিধি: ‎ ‎পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি ও মামলা

Read More »

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর প্রতিনিধি:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞাপন Google News Follow Banner সংবাদ৩১ এর সর্বশেষ

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞাপন Google News Follow