পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
Google News অনুসরণ করুন
এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় পিরোজপুর পৌরসভার সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি ও সদস্যসচিব তৌহিদুল ইসলাম তহিদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং সদস্যসচিব তৌহিদুল ইসলাম তহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবক দলের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে যেকোনো রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



