ঢাকা | ০০:০০:০০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | আবহাওয়া ৩২°C
মেনু
মেনু
ঢাকা | লোড হচ্ছে...
মেনু

পিরোজপুরে দোয়া-মোনাজাতে স্মরণ করা হলো আল্লামা সাঈদীকে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও ইসলামী বক্তা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কর্মসূচির আগে পরিবারের সদস্য ও উপস্থিত নেতাকর্মীরা তাঁর […]

কাউখালীর চিড়াপাড়া ইউনিয়নে অ্যাডভোকেট আরাফাত ইসলাম বাদলের নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ নম্বর চিড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আরাফাত ইসলাম বাদলের প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে বিএনপির পেশাজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা অ্যাডভোকেট আরাফাত ইসলাম বাদল […]

পিরোজপুরে গাজী নুরজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের স্মরণসভা ও দোয়া

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গাজী নুরজ্জামান বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল […]

মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে পিরোজপুর সদরের ইউএনও মামুনুর রশীদের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে “বিদায় নয়, নতুন অভিযাত্রার শুভকামনা” শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার […]

সাবেক শিকদার মল্লিক ইউনিয়ন চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চানকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয়রা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার শিকদার মালিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চানকে আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এই নেতাকে এবার উপজেলা পর্যায়ে নেতৃত্বে দেখতে চান তারা। স্থানীয় লোকজনের ভাষ্য, […]

পিরোজপুরের ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে ফেরদৌস ওয়াহিদ রাসেলকে চান স্থানীয়দের একাংশ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর, ১০ আগস্ট ২০২৬: পিরোজপুরের ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ফেরদৌস ওয়াহিদ রাসেলকে দেখতে চান বলে মত দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কারণে তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে জানান কয়েকজন বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ […]

প্রথমবারের মতো খাদ্য সহায়তায় স্বস্তিতে মোংলার জেলেরা

সুন্দরবনে তিন মাস মাছ ধরা নিষিদ্ধ, প্রথমবার খাদ্য সহায়তা পাচ্ছেন নিবন্ধিত জেলেরা বাগেরহাট জেলা প্রতিনিধি: সুন্দরবনের মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে টানা তিন মাস মাছ ও অন্যান্য জলজ সম্পদ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। প্রতিবছরের মতো এবারও জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খাল ও বনসংলগ্ন জলাশয়ে মাছ ধরা বন্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া […]

শিকদার মল্লিক ইউনিয়নের জনপ্রিয় সমাজসেবক আব্দুল আল মামুন বাবুর চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পরিচিত সমাজসেবক আব্দুল আল মামুন বাবুকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান এলাকার সাধারণ মানুষ। ইউনিয়নজুড়ে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা ও ইতিবাচক জনমত লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আল মামুন বাবু দীর্ঘদিন ধরে শিকদার মল্লিক ইউনিয়নের গরিব, অসহায় ও […]

পিরোজপুরে ফেরিতে ওঠার সময় কঁচা নদীতে গরুবোঝাই পিকআপ নিমজ্জিত, গরু নিহত

পিরোজপুরের চণ্ডাখালী-টগড়া ফেরিঘাটে কঁচা নদীতে গরুবোঝাই পিকআপ পড়ে যাওয়ার পর মারা যাওয়া একটি গরু।

  ​পিরোজপুর প্রতিনিধি: ​সাতক্ষীরা থেকে গরু বিক্রি করে বরগুনা যাওয়ার পথে পিরোজপুরের চরখালী-টগড়া ফেরিঘাটে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কঁচা নদীতে একটি গরুবোঝাই পিকআপ পড়ে যায়। এ সময় পানিতে ডুবে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু মারা গেছে। এই আকস্মিক দুর্ঘটনায় গরুর মালিক ও পিকআপচালক […]

জলের বুকে সতেজ মেলা: বেলুয়ার শান্ত নদীতে শত বছরের ভাসমান হাট

‎​পিরোজপুর প্রতিনিধি : ‎ভোরের আলো ফোটার আগেই পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈঠাকাটার বেলুয়া নদী ও তার শাখা খালের শান্ত জলরাশিতে ভেসে ওঠে শত শত ডিঙি নৌকা। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার বসে শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী হাট। হাটের দিনগুলোতে কোনো নৌকায় পলিমাটি মাখানো সতেজ আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁচা পেঁপে, আমড়া ও নারিকেল; […]